আন্তর্জাতিক নারী দিবস আজ: নারীর নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তবে দেশে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় তাদের নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় আট বছরের এক কন্যাশিশুর হাঁটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ইরা নামের ওই শিশুটিকে স্থানীয় শ্রমিকরা উদ্ধার