চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেছেন, “সামনে নির্বাচন রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নির্বাচনই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। নির্বাচন কমিশন যেভাবে দিকনির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ করব।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “জেলার নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা ও জেলার পরিবেশকে আরও বসবাসযোগ্য করে তুলতে কাজ করব।”
মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেলার সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হোসেন তরফদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

