নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে নকআউটে বেলজিয়াম
দুই ম্যাচে টানা ড্রয়ের পর শেষ পর্যন্ত ছন্দে ফিরেছে বেলজিয়াম। ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি। বড় এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২-এ উঠেছে রুডি গার্সিয়ার শিষ্যরা।শনিবার (২৭ জুন) কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন লেয়ান্দ্রো