সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে রাউজান উপজেলা ও নগরীর ডাবলমুরিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, নগরীর ডাবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় জাকির ম্যানশনের পাশে একটি নির্মাণাধীন ভবনের ওয়াটার রিজার্ভ ট্যাংকের সেন্টারিং খোলার কাজ