AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাত্র ১২০ টাকায় স্বপ্ন পূরণ: রাজবাড়ীতে ১৫ তরুণ-তরুণীর পুলিশে চাকরি



মাত্র ১২০ টাকায় স্বপ্ন পূরণ: রাজবাড়ীতে ১৫ তরুণ-তরুণীর পুলিশে চাকরি

‘সেবার ব্রতে চাকরি’—এই মহান স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজবাড়ী জেলা থেকে ১৫ জন নারী-পুরুষকে পুলিশে যোগদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মেধাক্রম অনুসারে ফলাফল ঘোষণা করেন। এসময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মাত্র ১২০ টাকা ফি প্রদান করে এই সুযোগ অর্জন করা প্রার্থীরা চাকরির সংবাদ শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকের চোখে আসে আনন্দাশ্রু। তারা বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। আশা করি, নির্বাচিত প্রার্থীরা আগামী দিনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”

এসময় রাজবাড়ী জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ কাজে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!