AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
৪ মাসে প্রথম হামলা

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪৭ পিএম, ১৮ জুলাই, ২০২৬

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের!

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। প্রায় চার মাসের মধ্যে উপসাগরীয় দেশটির বিরুদ্ধে এই প্রথম সরাসরি হামলা চালিয়েছে।

শনিবার (১৮ জুলাই) হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ তথ্য জানান। তবে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতি সম্পর্কে ওই পোস্টে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি বলে সংবাদ প্রকাশ করে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

এর আগে গত এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার মাধ্যমে সর্বশেষ সৌদি ভূখণ্ডে আঘাত হেনেছিল ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাল্টাপাল্টি সামরিক হামলার মধ্যেই এ হামলার খবর সামনে এলো।

প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।

এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। 

আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প।

সর্বশেষ, ইরানের ১৪ দফা শর্তের ভিত্তিতে গত ১৮ জুন একটি সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। অ্যাক্সিওস এর সংবাদের তথ্য মতে, ১৪ দফার ভিত্তিতে দুই পক্ষ ৬০ দিনের জন্য আলোচনায় সম্মত হয়েছে এবং ইরানের ওপর হামলা তথা যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইস্যুতে গত সপ্তাহে ফের সংঘাতে জড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।

এর জবাবে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!