AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে জুলাই শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৮:৫৪ পিএম, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে জুলাই শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাটে জুলাই "শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল- রাইজিং স্টারর্স রাজারহাট একাদশ ও রাজারহাট স্পোর্টস একাডেমি একাদশ।

টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। উদ্বোধক হিসেবে ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, বিশেষ অতিথি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ, উপজেলা  কৃষি কর্মকর্তা শামসুন্নাহার সাথী, উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম এবং শহীদ রাজীবের পিতা মোঃ রেজাউল করিম সরকার।
"জেগে উঠো ফাউন্ডেশন" রাজারহাট, কুড়িগ্রাম আয়োজিত এই টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলোকে শুভকামনা জানান অতিথিরা। এবং খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কৃত করার কথাও জানানো হয়।
 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!