AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৪ পিএম, ১৮ জুলাই, ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. শিশির (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় উদয়ন হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার সুমন রহমানের ছেলে। তার বাবা পেশায় একজন বাস চালক। বর্তমানে তারা দক্ষিণখানের মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা আরাফাত রহমান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়।

মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে শিশির মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে এবং মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!