বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ।
শনিবার (১৮ জুলাই) সকালে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও নরসিংদী জেলা জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়ার সভাপতিত্বে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রামে শহীদ ইমন মিয়ার কবর জিয়ারত করে শদ্ধা নিবেদন করা হয়।
এ সময় কারানির্যাতিত পলাশ উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারন সম্পাদক, উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ ফার্টিলাইজার.এসোসিয়েন.এর কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত ডিরেক্টর মোঃ সাইদুর রহমান হুমায়ুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন । কবর জিয়ারত শেষে শহীদ ইমনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এ সময় বিএনপি নেতা হুমায়ুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ হয়েছেন তারা আমাদের কাছে ও আমাদের দেশের কাছে সূর্য-সন্তান।
তাদের এই জোরালো আন্দোলনের মাধ্যমে আমরা আজকে একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ ইমন মিয়ার ২য় মৃত্যুবার্ষিকীতে এত সুন্দর একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে।
উল্লেখ যে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকালে বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনে নরসিংদী ভেলেনাগর জেলখানা মোড়ে আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় ইমন মিয়া । আজ তার ২য় মৃত্যুবার্ষিকী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

