AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে মাদক ছাড়ার অঙ্গীকার দুই কারবারির



শ্রীমঙ্গলে মাদক ছাড়ার অঙ্গীকার দুই কারবারির

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে গতকাল দুপুরে গাজীপুর হেলাল মিয়ার দোকানের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

এলাকার প্রবীণ মুরব্বি মাওলানা আব্দুর নূর রওশন মিয়ার সভাপতিত্বে এবং নাঈম হাসানের সঞ্চালনায়  সভায় প্রধান বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুছাব্বির আল মাসুদ, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, শিক্ষক আব্দুল মুমিন, ব্যবসায়ী আবুল কাসেম কাছুম, হেলাল উদ্দিন ভুইয়া প্রমুখ। 

সভায় বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহতা এবং এর বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাদকের বিস্তার রোধে এলাকার তরুণ ও অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার শেষ পর্যায়ে এক চমকপ্রদ ও ইতিবাচক দৃশ্যের অবতারণা হয়।

এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. আব্দুল্লাহ এবং মো. বাছির জনসম্মুখে নিজেদের ভুল স্বীকার করেন। তাঁরা উপস্থিত এলাকাবাসীর সামনে মাদক ব্যবসা ও সেবন থেকে চিরতরে বিরত থাকার অঙ্গীকার করেন। সেই সঙ্গে ভবিষ্যতে সমাজের গঠনমূলক ও কল্যাণকর কাজে নিজেদের সম্পৃক্ত রাখার প্রতিশ্রুতি দেন।

স্থানীয়রা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাজের মূলধারায় ফিরে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আয়োজক সংস্থা ও সচেতন এলাকাবাসী এই ধরনের উদ্যোগ মাদকমুক্ত সমাজ গড়ার পথে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!