AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১২ এএম, ১৮ জুলাই, ২০২৬

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি স্কুলবাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী ও স্কুলটির প্রতিষ্ঠাতাসহ মোট ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

স্থানীয় সময় শিক্ষাসফর শেষে শিক্ষার্থীদের নিয়ে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে স্কুলটির প্রতিষ্ঠাতাও রয়েছেন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় উগান্ডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!