AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০২ পিএম, ২২ জুন, ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর রাজনৈতিক চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

সোমবার (২২ জুন) ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া এক বক্তব্যে স্টারমার জানান, তিনি লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন এবং নতুন নেতা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দায়িত্বও হস্তান্তর করবেন। তিনি বলেন, সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে আগামী কয়েক মাস দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

এর আগে রোববার (২১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, কিয়ার স্টারমার শিগগিরই পদত্যাগ করবেন। পোস্টে তিনি অভিবাসন ও জ্বালানি নীতিতে স্টারমারের ব্যর্থতার সমালোচনা করেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় আসলেও সাম্প্রতিক সময়ে স্টারমার ক্রমবর্ধমান দলীয় অসন্তোষ, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জনসমর্থন কমে যাওয়ার কারণে চাপে ছিলেন। স্থানীয় নির্বাচনে প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম সম্ভাব্য নতুন নেতা হিসেবে আলোচনায় রয়েছেন। তবে নেতৃত্বের প্রতিযোগিতায় আরও কয়েকজন প্রার্থী অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্টারমারের পদত্যাগের ঘোষণার ফলে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলেও লেবার পার্টি দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। দলটির আশা, সেপ্টেম্বরের পার্লামেন্ট অধিবেশন শুরুর আগেই নতুন নেতা ও প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!