AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪৩ এএম, ১৮ জুলাই, ২০২৬

সৌদিতে মার্কিন ঘাঁটিতে  ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার (১৮ জুলাই) এ হামলার ঘটনা ঘটেছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসের মধ্যে সৌদি ভূখণ্ডে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার পর সৌদি আরবের আল-খারজ ও ইয়ানবু এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি মূল্যায়ন করে জানানো হয়, তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই এবং সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে হামলার লক্ষ্যবস্তুতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের হামলার খবর প্রকাশিত হয়েছিল। তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সৌদি সরকার কিংবা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রিপোর্ট প্রকাশ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সূত্র: এক্সিওস ও আনাদোলু এজেন্সি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!