AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় হামলায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১১:৪৫ এএম, ১৮ জুলাই, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় হামলায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রভিন্সের হাইডেলবার্গ এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. জসীম উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন সন্ত্রাসী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে ছুরিকাঘাত করে এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

নিহত মো. জসীম উদ্দিনের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!