AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে গ্রাম পুলিশের সদস্যের ওপর হামলা



বোয়ালখালীতে গ্রাম পুলিশের সদস্যের ওপর হামলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের সদস্য টিটু চক্রবর্তীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ফেরার পথে অন্ধকারে দুর্বৃত্তরা প্রথমে তাঁর সাইকেলে ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেয়। পরে কয়েকজন মিলে তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, টিটু চক্রবর্তী একজন শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে এমন ঘটনার কারণ উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!