চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সঞ্চয়পত্রের মুনাফায় যে উৎসে কর কেটে রাখা হয়, তা চূড়ান্ত কর দায় নয়। বছর শেষে তা সমন্বয় করা যাবে।
যদি ওই করদাতার প্রযোজ্য করের চেয়ে বেশি কর কেটে রাখা হয়, তাহলে তা ফেরত বা রিফান্ড পাওয়া যাবে।
পাশাপাশি নতুন করবর্ষ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করের ওপর ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, কর ফেরতের পুরো প্রক্রিয়া হবে অনলাইনে এবং আবেদন যাচাই শেষে ১২০ দিনের মধ্যে করদাতার ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।
অর্থ আইন অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎস কাটা করকে আর চূড়ান্ত কর (ফাইনাল ট্যাক্স) হিসেবে গণ্য করা হবে না।
এটি এখন থেকে অগ্রিম কর (অ্যাডভান্স ট্যাক্স) হিসেবে বিবেচিত হবে। ফলে সঞ্চয়পত্র থেকে পাওয়া মুনাফা করদাতার মোট করযোগ্য আয়ের সঙ্গে যুক্ত হবে এবং আয়কর স্ল্যাব অনুযায়ী চূড়ান্ত কর নির্ধারণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

