AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৮ এএম, ১০ জুলাই, ২০২৬

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে বড় ধরনের মূল্যহ্রাসের মাত্র এক দিনের মাথায় আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হবে।

নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ জুলাই বাজুস প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা এবং ২৯২ টাকা পর্যন্ত কমিয়ে বিভিন্ন ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করেছিল। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হলো।

সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারিগরি কাজের ওপর নির্ভর করে মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে। এছাড়া অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রেও বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!