বিজনেস এলিট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান।সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।এজিএম-এ ক্লাবের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
একই সঙ্গে নবনির্বাচিত পরিচালক- আজিম উদ্দিন আহমেদ, মো. খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা), আহসান হাবিব সেতু, সাবিনা ইয়াসমিন, মেরিনা আক্তার, প্রকৌশলী দেবাশীষ বড়ুয়া, কামাল হোসেন পলাশ, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহীন মিঞা শিকদার, রবিন হোসেন, রাসেল আহম্মেদ এবং খোরশেদ আলম শাহীনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি ক্লাব পরিচালনা করা নয় বরং দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট লিডারদের জন্য একটি প্রভাবশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা জ্ঞান, অভিজ্ঞতা ও সুযোগের সেতুবন্ধন তৈরি করে সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিজনেস এলিট ক্লাবকে একটি অনুকরণীয় ও আন্তর্জাতিক মানের সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করছি। এই সফল আয়োজনের জন্য আমি ক্লাবের সকল পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

