AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২০ পিএম, ১৪ জুন, ২০২৬

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা  দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ অর্থ ছাড় করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যাংক সূত্রে জানা যায়, ঈদের পর নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে কিছুটা অস্থিরতা তৈরি হয়। এ সময় ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একটি আন্দোলন গড়ে ওঠে। এর প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নিতে শুরু করলে ব্যাংকটির তারল্য পরিস্থিতি চাপে পড়ে।

এ অবস্থায় গ্রাহকের নগদ চাহিদা মেটানো এবং বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতে ব্যাংকটি সংকটে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায়।

এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইঙ্গিত দেন যে, ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়া হবে। তিনি জানান, ব্যাংকটির বর্তমান সংকট দ্রুত স্বাভাবিক করা সম্ভব এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তার মাধ্যমে ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!