দেশে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতির হার আগের মাসের তুলনায় কমেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম কমায় সামগ্রিক মূল্যস্ফীতিতে এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশ। আগের মাস মে-তে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
বিবিএসের তথ্য বলছে, খাদ্য মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৬০ শতাংশ থেকে কমে জুনে ৮ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি ফিরেছে।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতিও সামান্য কমেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৭১ শতাংশ, যা জুনে কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।
যদিও সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে, তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যচাপ এখনও তুলনামূলক উচ্চ পর্যায়েই রয়েছে বলে বিবিএসের পরিসংখ্যান থেকে প্রতীয়মান হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

