AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিবার গঠনের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ অপরিহার্য- ইউএনও


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৩:৩৭ পিএম, ১১ জুলাই, ২০২৬

পরিবার গঠনের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ অপরিহার্য- ইউএনও

তারুন্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি‍‍`আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

শনিবার (১১ জুলাই)  উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্টানে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  হাবিবুল্লাহ বলেন, সুশৃঙ্খল ও পরিকল্পিত পরিবার গঠনের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ অপরিহার্য।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, অতিরিক্ত জনসংখ্যাকে বোঝা না ভেবে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করে দক্ষ মানবসম্পদে পরিণত করা, প্রতিটি পরিবারের জন্য ছোট ও পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

উপজেলার প্রান্তিক নারীদের   মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করা , বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ করা এবং নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার বিষয়ে পরিবার পরিকল্পনায় কর্মরত মাঠকর্মীদের নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার দে।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!