AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিমের দামে ঊর্ধ্বগতি, ব্রয়লার ও মাছের দামও চড়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০১ পিএম, ১০ জুলাই, ২০২৬

ডিমের দামে ঊর্ধ্বগতি, ব্রয়লার ও মাছের দামও চড়া

রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে ব্রয়লার মুরগি ও বিভিন্ন প্রজাতির মাছের দামও তুলনামূলক উচ্চ পর্যায়ে রয়েছে। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ফার্মের ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে সাদা ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১২০ টাকা এবং ব্রাউন (লাল) ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই ডিমের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে।

মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি প্রায় ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে রয়েছে।

মাছের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। মান ও আকারভেদে চিংড়ি প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩‌০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কৈ ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া প্রায় ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইলিশের দামও উচ্চ পর্যায়ে রয়েছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়।

তবে চাষের কিছু মাছের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে রূপচাঁদা, শোল ও নদীর বোয়াল মাছ কিনতে ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।

রায়েরবাজারের মাছ ব্যবসায়ী মনতাজ উদ্দিন বলেন, কয়েক মাস ধরেই মাছের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। তার মতে, চিংড়ি, রূপচাঁদা, শোল ও বড় আকারের রুইয়ের দাম সব সময়ই তুলনামূলক বেশি থাকে। তবে ইলিশের বর্তমান মূল্য সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

ধানমন্ডির বাসিন্দা আনিসুর রহমান, যিনি বাজার করতে এসেছিলেন, বলেন, প্রায় সব ধরনের মাছের দামই বেশি। তিনি জানান, শোল মাছ ৭০০ টাকা এবং ভেটকি ৪০০ টাকা কেজি দরে কিনতে হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!