AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৪ হাজার কোটি টাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪২ পিএম, ২১ জুন, ২০২৬

২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৪ হাজার কোটি টাকা

চলতি বছরের জুন মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার ৯৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

রোববার (২১ জুন) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে—১২১ কোটি ৮৮ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে জুনের প্রথম ২০ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে—৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। এরপর রয়েছে অগ্রণী ব্যাংক (২৫ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ডলার), ইসলামী ব্যাংক (২৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার ডলার), ব্র্যাক ব্যাংক (২০ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার) এবং ট্রাস্ট ব্যাংক (১৭ কোটি ৬২ লাখ ২০ হাজার ডলার)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে কয়েকটি বিদেশি ব্যাংকসহ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!