AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৭ এএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল

মহান বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করার পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এর আগেই ভোর থেকে আশপাশের এলাকায় সাধারণ মানুষের জমায়েত শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ব্যানার ও ফুল নিয়ে স্মৃতিসৌধে আসছেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা নিবেদনকারীদের ভিড়ে শহীদ বেদী ফুলে ভরে ওঠে।

বিজয় দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চার স্তরের নিরাপত্তার পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!