AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: মান্দায় গ্রেপ্তার ১



পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: মান্দায় গ্রেপ্তার ১

নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম, ছবি ও ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে অন্তর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বিকেলে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অন্তর নওগাঁর মান্দা উপজেলার শিশইল (ফেটগ্রাম) এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত অন্তর বেশ কয়েকদিন ধরে নওগাঁর পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালান। এই আইডি ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করতেন।

কখনো নিজেকে পুলিশ সুপারের কার্যালয়ের প্রতিনিধি পরিচয় দিতেন, আবার কখনো পুলিশের নাম ভাঙিয়ে মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেন।
আজ শুক্রবার সকালে মান্দা উপজেলার এক ব্যক্তিকে ফোন করে পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে মামলার ভয় দেখানো হয় এবং টাকা দাবি করা হয়। ভুক্তভোগী ব্যক্তিটি আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি মান্দা থানাকে জানান।

ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়েই মাঠে নামে পুলিশ। আজ বিকেলেই মান্দা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন,“অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সর্বসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের নাম, প্রশাসনের কোনো কর্মকর্তা বা অন্য কোনো ভুয়া পরিচয় ব্যবহার করে কেউ যদি অর্থ দাবি করে কিংবা মামলা বা অন্য কোনো ভয়ভীতি দেখায়, তবে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে অবহিত করুন।

প্রয়োজনে নওগাঁ জেলা পুলিশের কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!