AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাওড়ার শরৎ সদনে বসছে লোকসংস্কৃতির মহামিলন



হাওড়ার শরৎ সদনে বসছে লোকসংস্কৃতির মহামিলন

লোকজ ঐতিহ্য, সাহিত্য, সংগীত ও গবেষণার এক বর্ণিল আয়োজন নিয়ে আগামী ২০ মে ২০২৬ হাওড়া-র শরৎ সদনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় লোকসংস্কৃতি পরিষদ-এর প্রথম ত্রি-বার্ষিক মিলন উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের সাহিত্য ও সংস্কৃতিমনা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক আরণ্যক বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-এর প্রাক্তন অধ্যাপক ও লোকসংস্কৃতি গবেষক ড. লক্ষণ কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় লোকসংস্কৃতি পরিষদের সর্বভারতীয় সভাপতি ও গবেষক মণ্টু দাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি পার্থ বসু, শশাঙ্কশেখর পাল, রাখাল মজুমদার, গবেষক ড. নির্মল দেবনাথ, ড. দেবব্রত দেবরায়, কবি রতন চন্দ, নিভা চৌধুরী, অরূপ ভূঁইয়া, শিল্পী সন্ধ্যা দেবনাথ, বাউল শিল্পী শিখা ধর, ড. মোজাহিদ রহমান, আলাল উদ্দিন, প্রতিমা সরকার ও মানস সরকারসহ ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গের একঝাঁক কবি, গবেষক ও শিল্পীরা।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ উৎসবে লোকসংস্কৃতি বিষয়ক গবেষণাপত্র পাঠ, লোকসংগীত পরিবেশনা, কবিতা পাঠ, আলোচনা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলা লোকঐতিহ্য ও আঞ্চলিক সংস্কৃতির সংরক্ষণ, গবেষণা এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

জাতীয় লোকসংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক অমিত চট্টোপাধ্যায় জানান, দেশের বিভিন্ন প্রান্তের লোকসংস্কৃতি গবেষক, কবি ও শিল্পীদের অংশগ্রহণে এই মিলন উৎসব এক অনন্য সাংস্কৃতিক বন্ধনে রূপ নেবে। তিনি বলেন, “লোকসংস্কৃতি আমাদের শিকড়ের পরিচয় বহন করে। সেই ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।”

সংস্কৃতিপ্রেমীদের প্রত্যাশা, এই উৎসব লোকজ সংস্কৃতির চর্চা ও গবেষণায় নতুন মাত্রা যোগ করবে এবং আন্তঃরাজ্য সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!