বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
শুক্রবার (১২ জুন) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা তুলে ধরতে আয়োজিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
প্রদর্শনীতে উপজেলার ১০টি বিদ্যালয় ও ৪টি কলেজসহ মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

