AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৫ এএম, ১৩ জুন, ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। এদিকে চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৫০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন রয়েছেন।

বুলেটিনে জানানো হয়েছে, সর্বশেষ ১১ জুন মদিনায় বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী সুলতানা রাজিয়া চৌধুরী (৬৭) মারা যান। তিনি সিলেট সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

এ পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া ৫০ জন বাংলাদেশি হজযাত্রীর মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

হাজিদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে ১৮ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন অংশ নেন।

উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!