স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন কর্তৃক প্রকাশিত র্যাঙ্কিংয়ে এনার্জি এবং গণিত ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
এছাড়া পদার্থ ও জ্যোতির্বিদ্যা ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ তম, ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ৬ তম । বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) সামগ্রিকভাবে ১৫তম স্থানে রয়েছে। দেশসেরা প্রতিষ্ঠান হয়েছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
গবেষণার প্রভাব, উদ্ভাবন ও সামাজিক প্রভাব—এই তিনটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে সিমাগো র্যাঙ্কিং প্রণয়ন করা হয়। এতে গণিতে দেশ সেরা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এনার্জি ক্যাটাগরিতে দেশ সেরা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে দেশ সেরা হয়েছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ অর্জনকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব মূল্যায়নের মাধ্যমে প্রতিবছর এ র্যাঙ্কিং প্রকাশ করে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

