AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় কমমূল্যে উন্নতমানের সেবা নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাটিরাঙা হেলথ কেয়ার’


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৩:০০ পিএম, ৮ জুন, ২০২৬

মাটিরাঙায় কমমূল্যে উন্নতমানের সেবা নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাটিরাঙা হেলথ কেয়ার’

পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমমূল্যে উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙায় ‘মাটিরাঙা হেলথ কেয়ার’ নামে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক আব্দুর রহিম জনির সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক ফজর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মাটিরাঙা হেলথ কেয়ার’ উদ্বোধনের মধ্য দিয়ে এ জনবহুল উপজেলায় আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার নতুন দ্বার উন্মোচিত হলো। কেউ যেন চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার না হন কিংবা বিলম্বের কারণে সমস্যায় না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

মাটিরাঙা হেলথ কেয়ারের সার্বক্ষণিক সুবিধার মধ্যে রয়েছে ৫০০ ডিআর ডিজিটাল এক্স-রে মেশিন, কালার ডপলার আলট্রাসাউন্ড মেশিন, ইসিজি, আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ডিজিটাল ল্যাব, বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার, জরুরি বহির্বিভাগ (আউটডোর) ও অন্তর্বিভাগ (ইনডোর) সেবা এবং অ্যাম্বুলেন্স সুবিধা।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জয়নাল আবেদিন, ব্যবস্থাপনা পরিচালক ফজর আলী, পরিচালক আরিফুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি নাছির আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল সরকার, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন মুকুট, চিকিৎসকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!