AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের জন্য মাত্র ৫ টাকা বাসভাড়া,মালিক সমিতির বিশেষ উদ্যোগ



শিক্ষার্থীদের জন্য মাত্র ৫ টাকা বাসভাড়া,মালিক সমিতির বিশেষ উদ্যোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মুকসুদপুর–বরইতলা–কাশিয়ানী বাস মালিক সমিতি। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, বরইতলা থেকে মুকসুদপুরগামী বাসে শিক্ষার্থীরা যেখান থেকেই উঠুক না কেন, তাদের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা।

বাস মালিক সমিতির সভাপতি হেদায়েত হোসেন পারভেজ মোল্যা জানান, এ সুবিধা শুধুমাত্র স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

এ উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, বর্তমান সময়ে যাতায়াত ব্যয় বৃদ্ধির মধ্যে শিক্ষার্থীদের জন্য এমন ভাড়া-সুবিধা তাদের আর্থিক চাপ কিছুটা কমাবে এবং নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হবে।

স্থানীয় সচেতন মহলও বাস মালিক সমিতির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে অন্যান্য রুটেও এ ধরনের ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!