বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটিতে আতিকুর রহমান রাসেলকে সভাপতি, শামিম শিকদারকে সিনিয়র সহ-সভাপতি এবং নিয়ামূল কবির রাহুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জেলা ছাত্রদলের এ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী তৃণমূলের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাট জেলার নয়টি থানায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

