সীমান্তে হত্যা ও অবৈধ পুশইনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় শিবগঞ্জ মডেল স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, সীমান্তে বারবার ঘটে যাওয়া হত্যা ও অবৈধ পুশইনের ঘটনায় স্থানীয় জনগণ উদ্বিগ্ন।
এ ধরনের ঘটনার প্রতিবাদ এবং সচেতনতা তৈরির লক্ষ্যে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, ভারত আমাদের উপর অত্যাচার করছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের সরকার গঠনের পরে। শুভেন্দু অধিকারী পুশইন শুরু করেছে। তিনি মুসলিম বিদ্বেষী এক নেতা। সম্পূর্ণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই পুশইনের ঘটনা ঘটাচ্ছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী পুশইনের সঙ্গে জড়িত এবং তিনি মুসলিম বিদ্বেষী মনোভাবাপন্ন একজন নেতা। তার ভাষায়, সম্পূর্ণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের পুশইন করা হচ্ছে, যা অন্যায়।
এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবুজার গিফফারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

