AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেওয়াল ধসে মৃত্যু ২


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২০ পিএম, ২৮ জুলাই, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেওয়াল ধসে মৃত্যু ২

রাজধানীর মিরপুর কলেজের দেওয়াল ধসে টিসিবির পণ্য নিতে আসা দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭জন। নিহতদের মিরপুর-২ এর জনতা হাউজিংয়ের বাসিন্দা নাছিমা বেগম।

নিহত অন্যজনের (৪০) নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি হাফিজুর রহমান বলেন, দুপুর ১টা ২৭ মিনিটের দিকে হঠাৎ দেওয়ালটি ধসে পড়ে। তখন সেখানে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়ানো কয়েকজন দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে এক নারীর মৃত্যু হয়। এছাড়া ৬-৭ জন এ ঘটনায় আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলে নিয়ে আসা দুজনের মধ্যে অজ্ঞাতপরিচয় একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তার মরদেহ মর্গে রাখা আছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!