AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে নিউমার্কেট থানা যুবদলের লিফলেট বিতরন


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০১:৪৩ পিএম, ২৭ জুলাই, ২০২৬

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে নিউমার্কেট থানা যুবদলের লিফলেট বিতরন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার, পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে লিফলেট, মশার স্প্রে ও কয়েল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭শে জুলাই) রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিন যুবদল এর নিউমার্কেট থানার সদস্য সচিব কে এম চঞ্চল এর নেতৃত্বে নিউমার্কেট এলাকায় এই সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শতাধিক পথচারী ও রিক্সা চালকদের মাঝে এই লিফলেট, মশার স্প্রে ও কয়েল বিতরণ করা হয়।

এ সময় নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১০ সংসদীয় আসনের এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম রবি ভাইয়ের নির্দেশনায় নিউমার্কেট থানা যুবদলের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতা আমরা লিফলেট, মশার স্প্রে ও কয়েল বিতরন করছি।

তিনি বলেন, ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার, পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজ নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন মার্কেট এর পাশে এই কার্যক্রম পরিচালনা করছি। একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলাই নিউমার্কেট থানা যুবদলের লক্ষ্য।

নিউমার্কেট থানা যুবদলের আহবায়ক মিজান ব্যাপারী বলেন, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়তে সকলের সচেতন হওয়া প্রয়োজন। সচেতনতাই পারে সকল প্রাকৃতিক সমস্যা গুলোর সমাধান করতে। আমাদের বাড়ির আশেপাশের জায়গায় গুলো পরিস্কার রাখি, পরিচ্ছন্ন সমাজ গড়ি।

এ সময় উপস্থিত ছিলেন, নিউমার্কেট থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো রহমান, নিউমার্কেট থানা যুবদলের যুবনেতা মোঃ শাহ আলম, মিকাইল হোসেন মিঠু, এম সোহেল, আজিম পাটয়ারী, মোঃ রহিম ও ১৮ নং ওয়ার্ড যুবদল পূর্বের বিপ্লবী সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, সদস্য মোঃ শাহআলম এবং ১৮ নং ওয়ার্ড পশ্চিমের আহবায়ক মোঃ ইফতেখার আহমেদ, বিপ্লবী সদস্য সচিব ইসমাইল হোসেন মনা, যুগ্ম আহবায়ক মোঃ হানিফ উদ্দিন জনি, যুগ্ম আহবায়ক চায়না সুমন, যুগ্ম আহবায়ক মাহাবুব হোসেন, সাইন্সল্যাব ইউনিট যুবদলের আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, সদস্য সচিব মোঃ আলামিন।

এলিফেন্ড রোড ইউনিট যুবদলের আহবায়ক মোঃ সবুজ, বিপ্লবী সদস্য সচিব মোঃ মহাশিন, যুগ্ম আহবায়ক মোঃ আলামিন, আইডিয়াল ইউনিট যুবদলের আহবায়ক মোহাম্মদ এনামুল, সদস্য মোঃ ফোরকান, মোঃ সাইফুল ইসলাম, নিউমার্কেট কমপ্লেক্স ইউনিটের আহ্বায়ক সুমন খলিফা, বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ জামাল হোসেন।

এছাড়াও নিউমার্কেট থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসিফুল হক আসিফ, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সুমন মিয়া, ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন। নিউমার্কেট থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা সহ যুবদলের থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!