AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাম থেকে বাবার পদবী বাদ দিলেন টম ক্রুজের মেয়ে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:১৯ পিএম, ২৮ জুলাই, ২০২৬

নাম থেকে বাবার পদবী বাদ দিলেন টম ক্রুজের মেয়ে

হলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তারকা দম্পতির ভাঙন কিংবা সন্তান ও বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে।

এবার সেই আলোচনায় হলিউডের মেগাস্টার টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র কন্যাসন্তান সুরি।

দীর্ঘ ১৪ বছর ধরে বাবার থেকে দূরে থাকার পর এবার অফিশিয়ালি বাবার পদবী বা বংশীয় পরিচয়ই পরিবর্তন করেছেন তিনি। বাবার দেওয়া ‘ক্রুজ’ পদবী বাদ দিয়ে ১৮ বছর বয়সী সুরি এখন থেকে পরিচয় দিচ্ছেন ‘সুরি নোয়েল’ নামে।

আন্তর্জাতিক বিনোদন মাধ্যম ‘এন্টারটেইনমেন্ট উইকলি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত সুরির ভোটার নিবন্ধন সংক্রান্ত অফিসিয়াল নথিপত্রে নতুন এই নামটি নথিভুক্ত করা হয়েছে। নিজের নামের সঙ্গে মূলত মা কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’ যুক্ত করেছেন তিনি।

এর আগে ২০২৪ সালে নিউ ইয়র্কের বিখ্যাত লা গার্ডিয়া হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সময় সনদপত্রেও ‘সুরি নোয়েল’ নামটি ব্যবহার করেছিলেন তিনি। তবে এবার আনুষ্ঠানিকভাবে ভোটারের তালিকায় নাম অন্তর্ভুক্তকরণের মাধ্যমে নিজের অফিশিয়াল কাগজপত্রে বাবার নাম বাদ দিয়ে মায়ের নাম যুক্ত করলেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!