নওগাঁর আত্রাই উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, আত্রাই প্রেসক্লাবের সদস্যসচিব নাজমুল হক নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং ইউপি চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ, মঞ্জুরুল আলম, মো. নাজিমুদ্দিন, আফজাল হোসেন, সম্রাট হোসেন ও তোফাজ্জল হোসেন খান তোফাসহ কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

