AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সমস্যা সমাধানে আলোচনা সভা - সিদ্ধেশ্বরী সোসাইটি


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৭:১৮ পিএম, ৪ জুলাই, ২০২৬

সমস্যা সমাধানে আলোচনা সভা - সিদ্ধেশ্বরী সোসাইটি

রাজধানীর সিদ্ধেশ্বরীতে আইন-শৃঙ্খলা, সামাজিক উন্নয়ন ও পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সিদ্ধেশ্বরী নেপচুন হাইটস এ্যাপার্টমেন্ট হলরুমে এই সভার আয়োজন করে সিদ্ধেশ্বরী সোসাইটি।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী সোসাইটির সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক জামিল হায়দার চৌধুরী, সহ-সভাপতি খন্দকার শফিউল আলম, বিশেষ অতিথি শহিদুল ইসলাম চন্দন।

উপস্থিত নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন অনিয়মের বিষয়ে কথা বলেন এবং কি ভাবে এই বিষয় গুলোর সমাধান করা যায় তা নিয়ে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সাথে আলোচনা করেন। সকলে ঐক্যবদ্ধ ভাবে সমাধান করার প্রচেষ্টায় ঐক্যবদ্ধ হন। এ সময় তারা এলাকার রাস্তা, হকার সমস্যা, জ্যাম, অবৈধ দোকানপাট ও বাড়িতে চুরি সহ সকল সমস্যা নিয়ে আলোচনা করেন।

আরো উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী যুব সংঘের সভাপতি তাসদিক আব্দুল্লাহ খান সহ সিদ্ধেশ্বরী সোসাইটি নেতৃবৃন্দ, সিদ্ধেশ্বরী যুব সংঘের নেতৃবৃন্দ এবং বাড়ি ও ফ্ল্যাট মালিকগন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!