AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৬:০৪ পিএম, ২৮ জুলাই, ২০২৬

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী মধ্যপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এ সময় পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস ও ইউপি সদস্য নজরুল সেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, “বন্যাদুর্গত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!