AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণপূর্ত অধিদপ্তর কর্মচারীদের সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৬:২৮ পিএম, ২০ জুলাই, ২০২৬

গণপূর্ত অধিদপ্তর কর্মচারীদের সংবাদ সম্মেলন

গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচা পূর্ত ভবনস্থ সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন।

এ সময় লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম সবুজ বলেন, গণপূর্ত অধিদপ্তরে কার্য্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত রুপান্তরিত করণের ৬০২ জন ও ৮৯৩জন কর্মচারীর ২টি ফাইল মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে সদয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উহা অবিলম্বে বাস্তবায়নের জন্য বার বার কর্তৃপক্ষকে অনুরোধ করার পরও বাস্তবায়ন হচ্ছে না, বলে অভিযোগ করেন।

তিনি বলেন, কার্য্যভিত্তিক কর্মচারীদের মধ্যে অনেক কর্মচারী মারা গেছেন, বয়স জনিত কারণে চাকুরী থেকে অবসর গ্রহণ করেছেন। মৃত্যু ও বয়স জনিত কারণে অবসর গ্রহণ করায় একদিকে যেমন বেতন পাচ্ছে না অপরদিকে যাদের সরকারি বাসা রয়েছে তাও ছেড়ে দিতে হচ্ছে।

এ সমস্ত কর্মচারীরা দূর্বিসহ মানবেতর জীবন যাপন করতেছে এবং তাদের মধ্যে ক্ষোভ এবং হতাশা বিরাজ করতেছে। গণপূর্ত অধিদপ্তরে স্থায়ী সেটআপ না থাকায় কার্য্যভিত্তিক কর্মচারীরা পেনশন পাচ্ছেন না। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের রেওয়াজ অনুযায়ী কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত রুপান্তরিত প্রতিষ্ঠানে আনয়নের সুযোগ থাকা সত্ত্বেও অদ্যাবদি প্রায় ১৫শ কর্মচারী কে নিয়মিত করে পেনশনের আওতায় আনা হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫শ কর্মচারীর পক্ষ্যে মতামত দিলেও অর্থ মন্ত্রণালয় ব্যয় নিয়ন্ত্রণ শাখা ও গণপূর্ত মন্ত্রনালয় এবং গণপূর্ত অধিদপ্তর বার বার টালবাহানা করছে। তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫শ কর্মচারীকে দ্রুত নিয়মিত করার দাবী জনাচ্ছি।

দাবিতে মোঃ বদরুল আলম সবুজ বলেন:-

১। গণপূর্ত অধিদপ্তর প্রায় পৌনে দুইশত বছরের পুরাতন অধিদপ্তর। পূর্ণাঙ্গ স্থায়ী সেট-আপ না থাকায় নিয়মতান্ত্রিকভাবে গুরুত্বপূর্ণ পদে কর্মচারী নিয়োগ করা যাচ্ছে না। যেমনঃ ড্রাইভার, মালি। এছাড়া মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে কার্যসহকারী, প্লাম্বার, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, পাম্প চালক, লিফটম্যান, মালি, ফরাশ, গার্ড, সুইপার ও ঝাড়ুদারসহ বিভিন্ন পদ সমূহ গণপূর্ত অধিদপ্তরের মেরুদন্ড। এই সকল পদ সমূহের স্থায়ী সেট-আপ না থাকায় গণপূর্ত অধিদপ্তরে স্থায়ী সেট-আপ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বিধায় এসকল পদ সৃষ্টি করে গণপূর্ত অধিদপ্তরে স্থায়ী সেট-আপ বাস্তবায়ন করা।

২। কার্য্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত রুপান্তরিত করণের ৬০২জন ও ৮৯৩জন কর্মচারীর ২টি ফাইল মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সদয় অনুমাদনের অপেক্ষায় রয়েছে। যাহা অবিলম্বে বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

৩। গণপূর্ত অধিদপ্তরের সর্বস্থরের কর্মচারীদের পদোন্নতি প্রদান করতে হবে।

৪। দৈনিক ভিত্তিক / ভাউচার কর্মচারীদের কার্য্যভিত্তিক প্রতিষ্ঠান/ অস্থায়ী নিয়মিত রূপান্তরিত পদে আনয়ন করা এবং কর্মচারীদের মামলার রায় বাস্তবায়ন করতে হবে।

৫। গণপূর্ত অধিদপ্তরে আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত নীতিমালা তৈরী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রথা বিলুপ্ত করে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ প্রদান করা ও রাজস্বখাতে আনয়ন করতে হবে।

৬। শ্রম আইনের প্রথম আধ্যায়ের ৪নং অনুচ্ছেদ এর (ঞ) অনুচ্ছেদে সরকারের ৬টি দপ্তর ট্রেড ইউনিয়ন সুবিধা প্রাপ্ত হবে বলে উল্লেখ রয়েছে যেমন রেলওয়ে বিভাগ, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ডাক ও টেলিফোন বিভাগ, বিজি প্রেস বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ। আমরা গণপূর্ত অধিদপ্তরের বৈষম্য অবসানে ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও চর্চার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

৭। পূর্বের ন্যায় সকল কর্মচারীদের বার্ষিক পোষাক প্রদান করার জন্য জোর দাবী জানান।

৮। টিনসেড বাসায় বসবাসরত গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ না করার জন্য এবং উক্ত বাসায় যেসকল বহিরাগতরা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে দ্রুত উচ্ছেদ করে গণপূর্ত অধিদপ্তরে কর্মরত কর্মচারীদেরকে বরাদ্দ প্রদান করে বসবাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৯। গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন সকল আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে যাবতীয় প্রয়োজনীয় সংস্কার করা ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই দাবি আদায়ের কর্মসূচিতে তিনি বলেন, এসকল দাবীদাওয়া ০২/০৮/২০২৬ইং তারিখের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মচারী অনীতুনি এর্মঘট পালন কর্মসূচীঃ- আগামী ০৩ আগষ্ট ২০২৬ইং তারিখ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় পূর্ত ভবন চত্ত্বরে কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সংগঠনটির সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি, জনাব কাজী মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি- মোজাম্মেল হক, মোঃ বাকী বিল্লাহ সিদ্দিকী, মোঃ সালাহ উদ্দিন খোকা, মোঃ মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক- মোঃ আলী মিয়া, মোঃ শাহাদত হোসেন (বাবু), সহকারী সাধারণ সম্পাদক- মোঃ শরীফুল ইসলাম আউয়াল, মুহাম্মদ মনোয়ারুল ইসলাম (হিটলার), বিপ্লব মিয়া, সাংগঠনিক সম্পাদক- মোঃ জাকির হোসেন, সহকারী সাংগঠনিক- রাহীন সমরুর মনন, মোঃ তাজুল ইসলাম, মোঃ অহিদুজ্জামান, প্রচার সম্পাদক- মোঃ আরমান মোল্লা, সহকারী প্রচার সম্পাদক- মোঃ আব্দুর রহিম সরকার, মোঃ আরাফাত (আল আমিন), সেন্টু সিকদার, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক-সুমন খান, সহকারী শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক- মোঃ জিয়াউর রহমান, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- খন্দকার ওয়াদুদ আল-আমিন, সহকারী সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- মোঃ হানিফ মিয়া, আইন বিষয়ক সম্পাদক- মোঃ আমির হোসেন (মেম্বার), যৌথ দর কষাকষি বিষয়ক সম্পাদক- ইশতিয়াক আহমেদ, দপ্তর সম্পাদক- মোঃ ফারুক হোসেন, সহকারী দপ্তর সম্পাদক-মোঃ সাইদুল করিম, অর্থ সম্পাদক- মোঃ আবুল কাশেস, সহকারী অর্থ সম্পাদক- মোঃ জিয়াউল হক (জিয়া) সহ বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!