আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়।
উন্নয়ন ও দূর্নীতি মুক্ত এসোসিয়েশন গড়ার লক্ষ্যে ভালো প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল ধরনের পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।
বৃহস্পতিবার (৯ই জুলাই) এক যোগে সারা বাংলাদেশে ৮ টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর বাংলামটর মূলকেন্দ্র, ঢাকার বাইরে ভোট কেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জ, পাটুরিয়া, চাঁদপুর, বরিশাল, ভোলা, লক্ষীপুর ও চট্টগ্রাম।
নির্বাচনে দুটি প্যানেল ৩৫ জন করে ৭০ জন প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ৮ জন সহ মোট ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা - ৪৬৮ জন। সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
নির্বাচনে মানসুরা - শাহ আলম - রুবেলুজ্জামান পরিষদে প্রেসিডেন্ট পদে মানসুরা আহামেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মোঃ শাহ আলম, জেনারেল সেক্রেটারি পদে মোঃ রুবেলুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট পদে মোঃ আহম্মদ আলী সিদ্দিকী, মোঃ মনজুরুল করিম ও মোঃ হারুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি পদে সিলভানা খানম ও মোঃ আল আমিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে মোঃ গোলাম মওলা, শামীম রায়হান ও মোঃ নেছার উদ্দিন হাওলাদার, অর্গানাইজিং সেক্রেটারি পদে মোঃ হানিফ, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি পদে মোঃ শাকিল আহমেদ, ফাইন্যান্স সেক্রেটারি পদে এস এইচ এম আশফাকুর রহমান, অফিস সেক্রেটারি পদে মোঃ রাসেল মাহমুদ, পাবলিসিটি সেক্রেটারি পদে মোঃ রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি পদে মোঃ সাইদুজ্জামান, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদে মোঃ রেজাউল করিম, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে মোঃ মোস্তফা কামাল অংশ গ্রহণ করেন
এই পরিষদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার পদে আইরিন হোসেন, মোঃ শামসুল হক, মোঃ বাদশা খান, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ নাছির উদ্দিন, ইকবাল হোসেন আনসারী, মোঃ বাবলু সিকদার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহিনুর ইসলাম, এস এম মোক্তারুজ্জামান, আব্দুল্লাহ আল ছিফাত উল্লাহ, মোঃ ইউসুফ, মীর আব্দুল খলিল, মোঃ শাহরীয়ার সোহেল ও জয়নাল আবেদীন নির্বাচনে অংশ গ্রহণ করেন।
ফজলে রাব্বি - জাফর - তানভীর পরিষদে প্রেসিডেন্ট পদে মোঃ ফজলে রাব্বি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে খাঁন মোঃ জাফর খাঁন, জেনারেল সেক্রেটারি পদে খন্দকার মুহাম্মদ তানভীর হোসেন, ভাইস প্রেসিডেন্ট পদে ফয়জুর রহমান, মোহাম্মদ সালাম হোসেন ও রাজা মিয়া, জয়েন্ট সেক্রেটারি পদে মোঃ আব্দুল নূর তুষার ও মোঃ আলমগীর হোসেন,
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আবু আব্দুল্লাহ ও মোঃ মিজানুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারি পদে রিজভী রহমান, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি পদে মোঃ ইকবাল হোসেন, ফাইনান্স সেক্রেটারি পদে আতিকুর রহমান, অফিস সেক্রেটারি পদে মোঃ সুজন আলী,
পাবলিসিটি সেক্রেটারি পদে মোঃ কাওসার আহমেদ, অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি পদে মোঃ নাজমুল হুদা, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদে মোঃ নজরুল ইসলাম, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে কাজী আলমগীর হোসেন অংশ গ্রহণ করেন।
এই পরিষদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার পদে মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাসুদ পারভেজ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সামসুল আলম, ইকরামুজ্জামান, মোঃ হানিফ আকন, মাহবুব আলম, মোঃ মোস্তাফিজুর রহমান ও হুমায়ুন কবির নির্বাচনে অংশ গ্রহণ করেন
স্বতন্ত্র প্রার্থী সভাপতি পদে রাশেদুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে এ টি এম জসিম উদ্দিন ও কে এম এমরান, জেনারেল সেক্রেটারি পদে আব্দুল্লাহ আল আব্দুল হামিদ, জয়েন্ট সেক্রেটারি পদে খায়রুল ইসলাম ও এনামুল, অর্গানাইজিং সেক্রেটারি পদে আবু ইমাম মো: শফিউল্লাহ (শান্ত), পাবলিসিটি সেক্রেটারি পদে মোঃ রাশেদুল হক নির্বাচনে অংশ গ্রহণ করেন।
নির্বাচন চলাকালীন সময়ে প্রেসিডেন্ট প্রার্থী মানসুরা আহমেদ ও জেনারেল সেক্রেটারি মোঃ রুবেলুজ্জামান একুশে সংবাদকে বলেন, খুবই উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনারগন খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন।
আমরা প্রার্থীরা একে অপরের সুপরিচিত। কোন অপ্রতিকর ঘটনা ঘটবে না। পরিবর্তন প্রয়োজন, তাই ভোটারা অবশ্যই আমাদেরকে ভোট দিবে। জয়ী হয়ে, ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চাই। শুধু প্রতিশ্রুতি নয়, অধিকার আদায়ের সকলকে নিয়ে কার্যকর বাস্তবায়ন করব। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই "বিআইডব্লিউটিসি" অফিসার্স এসোসিয়েশনের উন্নয়নে কাজ করব।
প্রার্থীরা আরও বলেন, "বিআইডব্লিউটিসি" অফিসার্স এসোসিয়েশনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধ উন্নয়ন, রেস্ট হাউস বন্দোবস্তকরণ, স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি ও পদায়ন, ঝুঁকিভাতা প্রবর্তন, ছুটি নগদায়ন, অর্গানোগ্রাম পরিমার্জন ও পেনশন সুবিধা, পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা চালুর ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন,
সম্পদের সঠিক ব্যবহার, কমিটি গঠন ও দক্ষতা বৃদ্ধি, সুস্থ কর্মপরিবেশ, কৌশলগত সম্পর্ক উন্নয়ন, উন্নয়ন প্রকল্প ও আর্থিক সমৃদ্ধি নিয়ে কর্মকাণ্ড, চলাচল নির্বিঘ্নে রাখতে রোড সমূহের পলি সংস্থা কর্তৃক অপসারণের ব্যবস্থা গ্রহণ,
বিআইডব্লিউটিসি`র ডকইয়ার্ড সমূহের আধুনিকায়ন ও মানোন্নয়নের দক্ষ জনবল নিয়োগ নিশ্চিতকরণ, অধিকার রক্ষা প্ল্যাটফর্ম, মাস্টার প্ল্যান প্রণয়ন, গৃহ ও মোটর ঋণ চালুকরণ ও ৩৫ জল চান প্রকল্পের উন্নয়ন সহ একাধিক কাজ আমরা সম্পন্ন করব।
প্রেসিডেন্ট প্রার্থী মোঃ ফজলে রাব্বি ও জেনারেল সেক্রেটারি প্রার্থী খন্দকার মুহাম্মদ তানভীর হোসেন বলেন, নির্বাচন কমিশনারদের নির্বাচন পরিচালনা খুবই সুন্দর ও উৎসব মুখর। সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রার্থী হয়েছি।
আশা করি ভোটাররা আমাদের ভোট দিবে। বিজয়ী হলে সকলকে নিয়ে উন্নয়ন করতে চাই। আমরা জয়ী হলে সকলকে নিয়ে, সকল কর্মকান্ড স্বল্প মেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদি পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করব এবং তা বাস্তবায়ন করব।
এছাড়াও একাধিক প্রার্থী বলেন, নির্বাচন উপলক্ষে সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে জয়ী করবেন ভোটাররা। এসোসিয়েশনের জন্য অনেক কিছুই করার রয়েছে, জয়ী হলে বাস্তবায়ন করব। আমরা প্রার্থীরা ভাই ভাই। কোন বিশৃঙ্খলা হবে না। যেই জয়ী হবে তার সাথে থেকে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের কাছের মানুষ ও আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই "বিআইডব্লিউটিসি" অফিসার্স এসোসিয়েশনের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।
এসোসিয়েশনের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। এছাড়াও জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে সকলের মনযোগী হওয়া প্রয়োজন।
প্রধান নির্বাচন কমিশনের মো: ফজলুল হক বলেন, সকাল থেকেই খুব সুন্দর পরিবেশে এক যোগে ৮টি কেন্দ্রে সারা বাংলাদেশে ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা একে অপরের পরিচিত। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। ফলাফল যাই আসুক, শান্তি পূর্ণ ভাবে পরিচালনা করা হচ্ছে নির্বাচন এবং সকলে মেনে নিবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মুরাদ হাসান ও সুবল চন্দ্র সরকার।
একুশে সংবাদ/রাফি/বাবু



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

