রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২৬ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি একটি হোটেলের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির ধাক্কায় হাসপাতালে গেটের সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে যায়। এ সময় হাসপাতালের গেটে থাকা রফিকুল ইসলাম নামে ওই পথচারী ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাসের ভেতরে থাকা শিশুসহ দুইজন আহত হন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, কুর্মিটোলা আসার পর যাত্রী নামানোর জন্য বাস চালক বাস রাস্তার পাশে দাড় করানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের রাস্তায় ঢুকে যায়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুইজনের একজন সরে গেলেও অন্যজন বাস চাপায় ঘটনাস্থলে নিহত হন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

