বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন এর ২০২৬-২৮ সনের নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলা মোটর বিআইডব্লিউটিসি`র সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মানসুরা আহমেদ ও সাধারণ সম্পাদক রুবেলুজ্জামান এর কাছে এই দায়িত্বভার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিআইডব্লিউটিসি`র চেয়ারম্যান মোঃ আবুল ইসলাম বলেন, সকলে মিলে বিআইডব্লিউটিসি`র উন্নয়নে কাজ করতে হবে। গতিশীল বাংলাদেশের অংশ হয়ে সকলকে এক সাথে থাকতে হবে। জয় পরাজয় থাকবে, তবে লক্ষ্য থাকতে হবে বিআইডব্লিউটিসি`র উন্নয়ন। আগামী দিনগুলোর জন্য সবাই সৎ ও নিষ্ঠার সাথে এক সাথে থেকে বিআইডব্লিউটিসি`র উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগ নিয়ে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করাই হোক আমাদের মূল লক্ষ্য।
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিআইডব্লিউটিসি`র পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী ও পরিচালক (বানিজ্য) এস এম আশিকুজ্জামান নবগঠিত কমিটির সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী এক হয়ে, আগমী দিনে এক সাথে, উন্নয়নের কাজ করার আহবান জানান। সকল সদস্যদের দাবি আদায়ে, ঐক্যবদ্ধ থেকে বিআইডব্লিউটিসি কে লাভজনক প্রতিষ্ঠান গড়ারও আহবান জানান।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (হিসাব) মোঃ ফজলুল হক ২০২৬-২০২৮ নির্বাচন বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং নবনির্বাচিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন। এ সময় বিআইডব্লিউটিসি`র সহ মহাব্যবস্থাপক (প্রশাসন) সিলভানা খানম স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতি ও পরিচালক (প্রশাসন) মোঃ রবিউল আলম এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিআইডব্লিউটিসি`র প্রধান কার্য্যালয় মসজিদের ইমাম হাফেজ ওমর ফারুক। এ সময় বিআইডব্লিউটিসি`র, সম্মানিত পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, বিআইডব্লিউটিসি`র অফিসার্স এসোসিয়েশন ২০২৪-২৬ সনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিঃদ্রঃ বিআইডব্লিউটিসি`র কর্মকর্তাদের কল্যাণে ও ন্যায্য অধিকার আদায়ের প্লাটফর্ম হিসেবে বিআইডব্লিউটিসি`র তৎকালীন সময়ের কতিপয় চৌকস কর্মকর্তার উদ্যোগে ১৯৭৮ সালে বিআইডব্লিউটিসি- অফিসার্স এসোসিয়েশন গঠিত হয়। গঠনতন্ত্র মোতাবেক বিআইডব্লিউটিসি- অফিসার্স এসোসিয়েশনের একটি কমিটির মেয়াদ ০২ বছর এবং কার্যকারী পরিষদের সদস্য সংখ্যা ৩৫ জন। ০২ বছর পর পর একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনপূর্বক কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেন এবং নির্ধারিত সময়ের জন্য দায়িত্বভার পালন করে থাকেন।
একুশে সংবাদ/রাফি/বাবু



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

