AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:১৮ পিএম, ১৭ জুলাই, ২০২৬

কামরাঙ্গীরচরে জুতার কারখানায়  আগুন

রাজধানীর কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—এসব বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!