AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৫:২৯ পিএম, ১৮ জুন, ২০২৬

মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে ঝাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেড এর নির্বাচন ২০২৬। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে সকল প্রতিশ্রুতি পূরনে বদ্ধপরিকর প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিটির সভাপতি।

বৃহস্পতিবার (১৮ই জুন) রাজধানীর মিরপুরে সোসাইটির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনটি প্যানেলে নয় জন করে ২৭ জন প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ১১৫৭ জন।


নির্বাচনে খোরশেদ - আলাউদ্দিন প্যানেলে, সভাপতি পদে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম, সহ-সভাপতি পদে, সুফি মোবাশ্বের আলী খান রুমী, সম্পাদক পদে আলহাজ্ব এ্যাড. মোঃ আলাউদ্দিন, কোষাধক্ষ্য পদে রফিকুল ইসলাম খোকন এবং পরিচালক পদে আলহাজ্ব মোঃ আল-আমিন মাঝি, মোঃ আরিফ হোসেন, ডাঃ কাজী আবুল হোসাইন আজাদ, মোঃ শাহিন ও মোঃ আল-আমিন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাতেন - খোকা প্যানেলে, সভাপতি পদে আলহাজ্ব ইকরাম উল বারী বাতেন, সহ-সভাপতি পদে আলহাজ্ব খন্দকার জুলফিকার মতিন, সম্পাদক পদে আলহাজ্ব আহাম্মেদ ফারুকী খোকা, কোষাধক্ষ পদে আলহাজ্ব কামাল হোসেন বাপ্পী এবং পরিচালক পদে মোঃ আরিফ হোসেন, মোঃ মহিউদ্দিন, আলহাজ্ব মোল্লা সামির উল্লাহ বাবুল, মোঃ হান্নান সিকদার ও নুরে আলম বিদ্যুৎ প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং

ইসহাক - শমসের প্যানেলে, সভাপতি পদে মোঃ ইসহাক প্রধান, সহ-সভাপতি পদে কাজী মোঃ মানিক, সম্পাদক পদে সৈয়দ শমসের আলম, কোষাধক্ষ পদে মোহাম্মদ জসিম উদ্দিন, পরিচালক পদে মোঃ মতিউর রহমান মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ আবু সাঈদ মোল্লা, হাজী মোঃ সরোয়ার হোসেন ও আব্দুস সাত্তার খোকন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনারগন। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমরা একে অপরের পরিচিত। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট সোসাইটির উন্নয়নে কাজ করব। ইশতেহারে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এটি শুধু নির্বাচনই নয়, আমাদের মিলন মেলাও বটে।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট সোসাইটি‍‍`র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সোসাইটির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

নির্বাচন কমিটির সভাপতি ও ঢাকা শাহ্ আলী মেট্রোপলিটন থানা সমবায় অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল থেকেই খুব সুন্দর ভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। ভোটার বা প্রার্থীদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি।

এ ছাড়াও তিনি বলেন, ভোট কেন্দ্রের বাহিরে স্বাভাবিক কিছুু তুচ্ছ ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় তা আবার স্বাভাবিক হয়ে যায়। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য ও ঢাকা জেলা সমবায় দপ্তর এর পরিদর্শক মোঃ ইলিয়াস সিকদার ও নির্বাচন কমিটির সদস্য ও ঢাকা শাহ আলী থানা সমবায় কার্যালয় এর সহকারী পরিদর্শক মোছাঃ শাহনাজ পারভীন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!