ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (ITET)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। সুষ্ঠ ও সুন্দর একটি নির্বাচন পরিচালনার কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।
শুক্রবার (২৬শে জুন) রাজধানীর বুটেক্স (BUTEX) ক্যাম্পাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মশিউর রহমান খানের অধীনে, দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে এনায়েত - নিক্সন - সুমায়েল(GG) প্যানেল ও আহমেদ উল্লাহ - রনি - রাশেদ (UC) প্যানেলের মোট প্রার্থী সংখ্যা ৫১ জন। সকাল ৯:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে দুপুর ১২:৩০ টা থেকে ২:০০ টা পর্যন্ত জুমার নামাজের জন্য ভোটগ্রহণ বিরতি ছিল। মোট ভোটার সংখ্যা ২৫৫৮ জন।
নির্বাচনে সভাপতি পদে ইঞ্জিঃ মোঃ এনায়েত হোসেন ও প্রফেসর ড. ইঞ্জিঃ আ ন ম আহমেদ উল্লাহ; সহ-সভাপতি পদে ইঞ্জিঃ মোহাম্মদ শাহিনুল হক, ইঞ্জিঃ মোঃ জসীম উদ্দিন, ইঞ্জিঃ মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ), ইঞ্জিঃ মোঃ মানসুর রহমান রাশেদ, ইঞ্জিঃ মোঃ আব্দুস সালাম ও ইঞ্জিঃ রওশন জামির; যুগ্ম মহাসচিব পদে ইঞ্জিঃ রেজাউল করিম (রেজা), ইঞ্জিঃ মোঃ তুহিন ইবনে সাহির, ইঞ্জিঃ মোঃ সাজেদুল হক শালুক ও ইঞ্জি মোঃ তাজুল ইসলাম মোল্লাহ; সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিঃ মোহাঃ মইদুল ইসলাম ও ইঞ্জিঃ মোহাম্মদ শাহরিয়ার জিন্নাহ; কোষাধ্যক্ষ পদে ইঞ্জিঃ মোঃ জাহিদুর রহমান (আনিস) ও ইঞ্জিঃ মোঃ ইমদাদ সরকার; শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ ফয়সাল হোসেন ও ইঞ্জিঃ মোঃ সাকিবুর রহমান; সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিঃ তাসবিদুল ইসলাম দিপু ও ইঞ্জিঃ মোঃ তানভীর রহমান; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জিঃ চন্দ্র শেখর দাশ ও ইঞ্জিঃ মোঃ সাইফুল আলম; সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ আবদুল্লাহ আল মামুন ও ইঞ্জিঃ মোঃ আখতারুজ্জামান; ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিঃ এ.এস.এম. আসিক ইসতিয়াক ও ইঞ্জিঃ মোঃ নাসিরুল ইসলাম; সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদেনইঞ্জিঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ইঞ্জিঃ মোঃ ইকবাল হোসাইন; আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ জহিরুল ইসলাম ও ইঞ্জিঃ মোঃ জানিবুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়াও নিয়োগ ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক পদে৷ ইঞ্জিঃ মোঃ আরিফুর রহমান খাঁন (জিসান) ও ইঞ্জিঃ মাহফিজুর রহমান; সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ আরফান আলী পিকে ও ইঞ্জিঃ মোঃ মেজবাহুল ইসলাম; সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ মাহমুদুল ইসলাম সাদ্দাম ও ইঞ্জিঃ মোঃ জাহির হাসান; দপ্তর সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ ফারুকুল ইসলাম জনি ও ইঞ্জিঃ তালহা জুবাইর; মহিলা বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিঃ পাছিলা কামাল ও ইঞ্জিঃ ইশরাত জাহান এবং নির্বাহী সদস্য পদে৷ ইঞ্জিঃ মোঃ খালিদুল ইসলাম (মিথুন), ইঞ্জিঃ রেজাউল করিম, ইঞ্জিঃ মোঃ শরীফুল আমিন, ইঞ্জিঃ শংকর দয়াল বিশ্বাস, ইঞ্জিঃ মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী, ইঞ্জিঃ মোঃ জহিরুল হক খান, ইঞ্জিঃ মোঃ সাইদুর রহমান (রবিন), ইঞ্জিঃ মোঃ জাহিদ আল হাসান ও ইঞ্জিঃ মঞ্জুস সাত্তার মোঃ রাসেল প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি প্রার্থী ইঞ্জিঃ মোঃ এনায়েত হোসেন একুশে সংবাদকে বলেন, আজকের এই নির্বাচন আমাদের মিলন মেলা। আজ ১৩ বছর পরে ভোটারা ভোটাধিকার প্রয়োগ করবে। আমি জয়ী হলে আমার দেয়া সকল ইশতেহার বাস্তবায়ন করব। সকল সদস্যদে সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাজ করব। ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (ITET)`র সকল সদস্যদের সাথে নিয়ে যা যা করা দরকার সব করব।
সভাপতি প্রার্থী প্রফেসর ড. ইঞ্জিঃ আ ন ম আহমেদ উল্লাহ বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশনারগন। আমরা প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক কোন বিশৃঙ্খলা হবে না। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে, সকলকে নিয়ে পদক্ষেপ নেব।
সাংগঠনিক সম্পাদক প্রার্থী ইঞ্জিঃ মোহাঃ মইদুল ইসলাম বলেন, বহুল কাঙ্ক্ষিত আমাদের নির্বাচন। দীর্ঘ ১৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভালো লাগছে। নির্বাচন সুষ্ঠ হচ্ছে।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী ইঞ্জিঃ মোঃ নাসিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। ভোট সুষ্ঠ ও সুন্দর হচ্ছে। ভোটাররা ভোট দিয়ে আমাদের জয়ী করলে, আমাদের দেয়া সকল ইশতেহার বাস্তবায়ন পূরণে আমরা বদ্ধপরিকর। আজকে আমাদের সকল সদস্যদের মিলন মেলা, ইনশাআল্লাহ সকল সদস্যদের পাশে থাকব।
এ ছাড়াও একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনায়, সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশনার। আমরা প্রার্থীরা একে অপরের আপনজন। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে (ITET)`র উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই (ITET)`র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সকল সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা সকালেই বিজ্ঞ ও একে অপরের পরিচিত। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। এসময় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আহসান হাবীব, অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ড. এইচ এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

