AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৫:৫৭ পিএম, ১১ জুলাই, ২০২৬

বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটারগন। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। সারা বাংলাদেশ থেকে আগত ভোটারদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয় নির্বাচনী এলাকা।

শনিবার (১১ জুলাই) রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন দুটি প্যানেলে ১৭ জন করে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১১.৩০ টা থেকে ৩.৩০ টা পর্যন্ত পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৪০২ জন। নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতি পদে ১জন করে নির্বাচিত করবেন বাফুফে এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সহ সভাপতি নির্বাচিত করবেন ১ জন।

নির্বাচনে আর.আলম-মিজান-নুরুজ্জামান পরিষদে সিনিয়র সহ-সভাপতি পদে আর.আলম, সহ-সভাপতি পদে শাহাদাত হোসেন বাদল ও আব্দুল হান্নান মিরন, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মোঃ জলাল উদ্দিন ও এম জেড এফ নাহিদ, কোষাধ্যক্ষ পদে নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে ফেরদৌস আহামেদ এবং কার্যকরী সদস্য পদে আব্দুল হান্নান, হারুন উর রশিদ, ভারতচন্দ্র গৌড়, সাব্বির সালেক শুভ, মাহমুদ হাসান মামুন, মোঃ আবদুল মুনাফ সরকার, আনিসুর রহমান সাগর, শহিদুল ইসলাম মিলন ও সাইমনু হাসান (সানি) অংশ গ্রহণ করেন।

নুরুল-সোহেল-মোশাররফ পরিষদে সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট নুরুল ইসলাম, সহ-সভাপতি পদে এস এম ইলিয়াস ফুলু ও মোহাম্মদ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এস এম সাদাত হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক পদে আলমগীর ও মোঃ মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক পদে রবিউল হাসান খান মনা এবং কার্যকরী সদস্য পদে মোঃ নাজমুল হুদা, বিকাশ সরকার, আক্তার হোসেন, মোঃ হুমায়ুন কবির, মোঃ ফরিদ উদ্দিন, নাদিয়া সুলতানা ঝর্ণা, নজরুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান ও আবু আরিফ অংশ গ্রহণ করেন।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুব সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা বাংলাদেশ থেকে আগত ভোটাররা আসায় খুবই ভালো লাগছে। সকলের সাথে দেখা হওয়ায় আমি আনন্দিত। আমরা প্রার্থীরা একে অপরের আপনজন। কোন সমস্যা হবে না। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে ভুমিকা রাখব।

একাধিক ভোটার বলেন, নির্বাচন অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবো না, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। এসোসিয়েশনে সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার সাইদুর রহমান মিন্টু বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের সুপরিচিত। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। সকাল থেকেই সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন কমিশনার ফরাজী রেজা বুলবুল  ও ফারুক হোসেন দিপু উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/রাফি/বাবু

Link copied!