AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে স্বজনহারা সিফাতকে দুই লাখ টাকার অনুদান দিল জামায়াত


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৭:২০ পিএম, ১১ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে স্বজনহারা সিফাতকে দুই লাখ টাকার অনুদান দিল জামায়াত

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত মা-মেয়েসহ চারজন হত্যাকাণ্ডে স্বজনহারা সিফাতের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে দুই লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় লক্ষ্মীপুর শহীদ জায়েদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব সিফাতের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সরদার সৈয়দ আহমদ, রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম এবং পৌর সেক্রেটারি আবদুল্লাহ আল রাকিব।

অনুষ্ঠানে বক্তারা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং স্বজনহারা সিফাতের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২৫ জুন সকালে লক্ষ্মীপুরের রায়পুর শহরের ধানহাটা এলাকায় একটি ভাড়া বাসায় শাহিনুর বেগম ও তাঁর তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য সিফাত বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা গণপিটুনি দিলে তিনি নিহত হন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!