AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৫:১৮ পিএম, ১১ জুলাই, ২০২৬

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে, সারা বাংলাদেশ থেকে আগত ভোটারদের উপস্থিতিতে, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর নির্বাচন ২০২৬-২৮ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। 

শনিবার (১১ জুলাই) রাজধানীর কারা কনভেনশন হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির ৩০ পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। দুটি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ জন পরিচালক পদে কোন প্রার্থী না থাকায় এই পদে নির্বাচন স্থগিত রয়েছে। সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৪১৯৮ জন।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মোশারফ হোসেন ও মোরশেদ মিল্টন এবং ফাইন্যান্স পরিচালক পদে মোঃ আলাউদ্দিন চৌধুরী ও মোঃ এনামুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নির্বাচন চলাকালীন সময়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারফ হোসেন বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আজকের এই নির্বাচন কমিশনারগন। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। আমাকে ভোটাররা বিজয়ী করলে, সকলকে নিয়ে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)‍‍`র উন্নয়নে কাজ করব। ইশতেহারে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।

ফাইন্যান্স পরিচালক প্রার্থী মোঃ আলাউদ্দিন চৌধুরী বলেন, আজকে আমাদের মিলন মেলা। সকল ডিলার ভাইদের সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। আশাকরি ভোটাররা আমাকে বিজয়ী করবেন। ভোটারদের প্রত্যশা পূরণে সকল ধরনের পদক্ষেপ নেব। 

একাধিক ভোটার বলেন, বৃষ্টির এই দিনে ভোট দিতে পেরে আমি গর্বিত। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ‍‍`র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। এই এসোসিয়েশনের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দীপ কুমার সরকার বলেন, সকাল থেকেই খুব সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন কমিশনার, বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ হাসিব সরকার ও শেখ শামসুল আরেফিন উপস্থিত ছিলেন। 

একুশে সংবাদ/রাফি/বাবু

Link copied!