AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চকবাজার খাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৯ পিএম, ৪ জুলাই, ২০২৬

চকবাজার খাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পুরান ঢাকার চকবাজারে খাজা মার্কেটে পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি দোতানে আগুন।   খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগান নিয়ন্ত্রণে আনতে চেণ্টা চালাচ্ছে।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও কোনো হতাহতের তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তরফে এতথ্য জানানো হয়।

শনিবার বেলা পৌনে ২টার দিকে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আশিক টাওয়ার নামে বহুতল ভবনের তৃতীয় তলার একটি দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।পরবর্তীতে  সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!